চট্টগ্রাম   মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬  

শিরোনাম

 ২ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত, তবুও নিয়মিত তুলছেন বেতন!

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার    |    ০৫:২৬ পিএম, ২০২৬-১১-০৩

 ২ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত, তবুও নিয়মিত তুলছেন বেতন!

শিক্ষা ব্যবস্থার এক অদ্ভুত ও নজিরবিহীন চিত্র দেখা গেছে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিয়া সুলতানা মুক্তা গত দুই বছর ধরে কর্মস্থলে সম্পূর্ণ অনুপস্থিত রয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই দীর্ঘ সময়েও তাঁর নিয়মিত বেতন-ভাতা ঠিকই উত্তোলন করা হচ্ছে! বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির যোগসাজসেই এই অনিয়ম বছরের পর বছর ধরে চলছে বলে অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা যায়, জাকিয়া সুলতানা মুক্তা এই বিদ্যালয়ে যোগদানের পর থেকেই গ্রামের বাড়ি বগুড়ায় চলে যান। এরপর নানা অজুহাতে ও দীর্ঘ ছুটির আবেদন করে তিনি আর স্কুলেই ফেরেননি। বিভিন্ন তথ্যসূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত তাঁর এক প্রভাবশালী আত্মীয়ের ক্ষমতার জোর দেখিয়ে তিনি এই অনিয়ম চালিয়ে যাচ্ছেন। অথচ প্রধান শিক্ষক ও স্কুল সভাপতির প্রত্যক্ষ সহযোগিতায় তাঁর নামে নিয়মিত সরকারি কোষাগার থেকে বেতন ছাড় করা হচ্ছে। বিগত কয়েক বছর ধরে এই বিদ্যালয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে আসছেন সচেতন অভিভাবক মহল।

ঘটনাটির বিষয়ে জানতে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) খালেদা ইয়াছমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি দায় এড়িয়ে বলেন, "আমি বিষয়টি সভাপতিকে জানিয়েছি, এখন কী করা হবে সে সিদ্ধান্ত দেবেন সভাপতি।"

​বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং কক্সবাজার সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পুরো ঘটনাটি শোনার পর কোনো কথা না বলেই লাইন কেটে দেন।

​অন্যদিকে, অভিযুক্ত সহকারী শিক্ষক জাকিয়া সুলতানা মুক্তার সাথে যোগাযোগ করা হলে তিনি ছুটি নেওয়ার কথা স্বীকার করেন এবং ঔদ্ধত্যপূর্ণ সুরে জানান, "এই রকম স্কুলে আরও  দীর্ঘদিন না আসলেও আমার কিছু করতে পারবে না। 

​এমনকি এই বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) আব্দুল মান্নানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি একে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

​সচেতন মহলের প্রশ্ন—যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি স্বয়ং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সেখানে এমন প্রকাশ্য অনিয়ম ও সরকারি অর্থ তছরুপ কীভাবে বছরের পর বছর চলতে পারে? কর্তৃপক্ষের এমন নীরবতা ও উদাসীনতাই কি তবে আমাদের ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থার প্রতিচ্ছবি? দ্রুত এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন অভিভাবকরা।

রিটেলেড নিউজ

সেন্ট মার্টিনে পর্যটক পরিবহন নিয়ে অনিশ্চয়তা, কাগজপত্রের ঘাটতিতে আটকে ৭ জাহাজের অনুমোদন

সেন্ট মার্টিনে পর্যটক পরিবহন নিয়ে অনিশ্চয়তা, কাগজপত্রের ঘাটতিতে আটকে ৭ জাহাজের অনুমোদন

টেকনাফ প্রতিনিধি : : সরকারিভাবে পর্যটন মৌসুম শুরু হলেও কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে পর্যটক পরিবহন নিয়ে অনিশ্চয়তা তৈà...বিস্তারিত


বীচ কার্নিভাল নাকি শৈবালের জমি দখলের মহড়া?

বীচ কার্নিভাল নাকি শৈবালের জমি দখলের মহড়া?

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : ​কক্সবাজারের আন্তর্জাতিক খ্যাতি তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য এবং বিশাল সমুদ্রসৈকতের জনà§...বিস্তারিত


জাহাজ চলাচল শুরু হতে লাগবে ৫-৬ দিন : মৌসুম শুরুর দিনে একজন পর্যটকও যাননি সেন্টমার্টিনে

জাহাজ চলাচল শুরু হতে লাগবে ৫-৬ দিন : মৌসুম শুরুর দিনে একজন পর্যটকও যাননি সেন্টমার্টিনে

কক্সবাজার প্রতিনিধি: : সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ০১ নভেম্বর (রোববার) থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে দেশের একমাত্র প্à¦...বিস্তারিত


১২ দিনের অবরোধে খাদ্য সংকটে সাজেকের বাসিন্দারা

১২ দিনের অবরোধে খাদ্য সংকটে সাজেকের বাসিন্দারা

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে টানা ১২ দিনের অবরোধে স্থবির হয়ে পড়েছে পাহাড়ি জনপদের যোগা...বিস্তারিত


মিয়ানমারে পাচারের সময় ৩৭ টন সিমেন্টসহ ১২ জন আটক

মিয়ানমারে পাচারের সময় ৩৭ টন সিমেন্টসহ ১২ জন আটক

কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে মিয়ানমারে প...বিস্তারিত


প্রযুসের উদ্যোগে চট্টগ্রামে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

প্রযুসের উদ্যোগে চট্টগ্রামে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

আমাদের ডেস্ক : : ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রশিক্ষিত যুব সংস্থা (পà§...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর